‘নকল মাস্ক সরবরাহকারী’ শারমিনের তিন দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৩:৫৩ আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৪:২৮

শারমিন জাহান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ‘এন-৯৫’ নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালতে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।

রিমান্ড বিষয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে শুনানি হয়। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই নিজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তিন দিনের রিমান্ডের আবেদন করে শারমিন জাহানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী  রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শারমিন জাহানকে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ‘এন-৯৫’ মাস্কের পরিবর্তে নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহ করায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে বঙ্গবন্ধু মেডিক্যাল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে দায়ের করা প্রতারণার মামলায় সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়েছে। শারমিন জাহান সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক নেতা। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।

আরও পড়ুন- 

দলের প্রভাবে কাজ হাতিয়ে নেন ছাত্রলীগের সাবেক সেই নেত্রী

নকল মাস্ক সরবরাহের ঘটনায় বঙ্গবন্ধু মেডিক্যালের মামলা

/টিএইচ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত