করোনায় সিনিয়র জেল সুপারের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৫:২৫আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:৪৪

মো. আবু জাহেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ মারা গেছেন। রবিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারা অধিদফতরের প্রশাসন বিভাগের এআইজি (প্রিজন্স) মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহেদকে গত ১১ জুলাই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।

তার মৃত্যুতে কারা বিভাগের পক্ষ থেকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।
আবু জাহেদ ১৯৯১ সালে কারা বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে যশোর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং পাবনা, রাঙামাটি, জামালপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা, বগুড়া, ঝিনাইদহ, পাবনা ও সাতক্ষীরা জেলা কারাগারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৪ মার্চ ২০২০ তারিখে তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করেন।

/জেইউ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রী
আর্জেন্টিনার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রী
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক
মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক
১১ লাখ কোটি টাকার ঝুঁকিপূর্ণ ঋণ, সমাধানে আসছে নতুন ব্যবস্থা
১১ লাখ কোটি টাকার ঝুঁকিপূর্ণ ঋণ, সমাধানে আসছে নতুন ব্যবস্থা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম