স্বাস্থ্য অধিদফতরে শাজাহান খানের মেয়ের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৪:০০আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৪:২৬

স্বাস্থ্য অধিদফতরে শাজাহান খানের মেয়ে ঐশী খানের অভিযোগ নিজের কোভিড টেস্টের রিপোর্ট সম্পর্কে অভিযোগ দায়ের করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খান। আজ সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে শাজাহান খান ও ঐশী খান স্বাস্থ্য অধিদফতরে উপস্থিত হয়ে মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের কাছে তাদের অভিযোগের চিঠি জমা দেন।

চিঠিতে ঐশী খান লিখেছেন, তিনি ইংল্যান্ডের কোভিন্ট্রি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২০ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। করোনার কারণে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেলে তার পক্ষে ইংল্যান্ডে যাওয়া সম্ভব হয়নি। আন্তর্জাতিক বিমান যোগাযোগ আবার শুরু হলে গত ২৬ জুলাই বেলা ১১টা ৪০ মিনিটের ফ্লাইট বিজি ০০১ বিমানে করে তার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। সেজন্য কোভিড-১৯ টেস্ট রিপোর্ট আবশ্যিক। সরকার নির্ধারিত স্থান ঢাকার মহাখালীতে অবস্থিত ডিএনসিসি আইসোলেশন সেন্টারে গত ২৪ জুলাই তিনি স্যাম্পল দেন এবং ২৫ জুলাই অনলাইনে তার রিপোর্ট পান। সেই রিপোর্টে লেখা ছিল তিনি করোনা নেগেটিভ। একইসঙ্গে তার বাবার ব্যক্তিগত সহকারী আইসোলেশন সেন্টার থেকে টেস্ট রিপোর্ট সংগ্রহ করেন। সেখানেও নেগেটিভ লেখা ছিল।

সেই অনুযায়ী, তিনি ২৬ জুলাই ইংল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে যান। তিনি বলেন, ‘ইমিগ্রেশন চেক করার মুহূর্তে তারা আমাকে জানায়, অনলাইনে আমার করোনা পজিটিভ। আমার করোনার কোনও লক্ষণ ছিল না। রিপোর্ট নেগেটিভ হওয়ায় পরিবারের সব সদস্যের সঙ্গে স্বাভাবিক চলাফেরা করেছি। আমার বাবা সাবেক নৌপরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাতবারের নির্বাচিত এমপি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের সঙ্গে একই গাড়িতে বাসা থেকে বিমানবন্দরে যাতায়াত করেছি। যার ফলে আমার বাবাও করোনা ঝুঁকির মধ্যে থাকবেন বলে আমিসহ পরিবার দুশ্চিন্তায় আছি। এছাড়া আমার এই রিপোর্ট নিয়ে ইতোমধ্যে আমার বাবা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার হওয়াও তার সম্মানহানি হয়েছে, যা অমার্জনীয় অপরাধ।’

তিনি বলেন, ‘তাই এ ধরনের ভুল রিপোর্ট প্রদান সম্পর্কে সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় মানুষকে অযথা হয়রানি হতে না হয় তার জন্য অনুরোধ করছি।’

আবেদনপত্রের সঙ্গে তিনি তার কোভিড টেস্টের দুটি রিপোর্ট সংযুক্ত করেছেন।

উল্লেখ্য, রবিবার (২৬ জুলাই) করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরে যান সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। তবে অনলাইনের রেজাল্টের সঙ্গে তার হাতে থাকা করোনার রিপোর্টে মিল না পাওয়ায় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ফেরত পাঠান।

রবিবার স্বাস্থ্য অধিদফতর এবং সংশ্লিষ্ট ল্যাবরেটরির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ঐশীর রেজাল্ট পজিটিভ এবং তাকে পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউনের কাছে তার পিসিআর পরীক্ষার মূল (অরিজিনাল) পজিটিভ রিপোর্টটি এসেছে।

আরও পড়ুন- 

করোনা নেগেটিভ সার্টিফিকেট কোথায় পেলেন শাজাহান খানের মেয়ে! 

করোনা নিয়েই লন্ডন যাত্রা, বিমানবন্দর থেকে শাজাহান খানের মেয়েকে ফেরত
অভিযোগ করবেন শাজাহান খান: হার্ডকপি নেগেটিভ অনলাইনে করোনা পজিটিভ!

/জেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
দেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
আইসিডিডিআর,বির গবেষণাদেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
‘সারপ্রাইজ হানিমুনে’ মজছেন নতুন প্রজন্মের দম্পতিরা
‘সারপ্রাইজ হানিমুনে’ মজছেন নতুন প্রজন্মের দম্পতিরা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া