বিজিবি’র ৪১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ২০:৫৪আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২০:৫৪

সুপ্রিম কোর্ট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রজ্ঞাপন ৪১ জনের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (৫ আগস্ট) বিচারপতি সহিদুল করিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম।

এর আগে এক হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

পরে গত ৭ জুলাই ১১৯ জনের ক্ষেত্রে ওই গেজেটের কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এছাড়াও আরেক রিটের পর শুধু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. আবু তাহেরের ক্ষেত্রেও গেজেটটির কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

এদিকে, ওই গেজেট বাতিলের সিদ্ধান্ত আইনানুগ না হওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের মো.তোফাজ্জাল হোসেনসহ বিভিন্ন জেলার ৪১ জন নতুন এক রিট দায়ের করেন। আদালত সে  রিটের শুনানি নিয়ে ৪১ জনের ক্ষেত্রে গেজেটটির কার্যক্রম নিয়মিত আদালত না খোলা পর্যন্ত স্থগিতের আদেশ দেন।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদা লবণ না খনিজ লবণ হৃদ্‌স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সাদা লবণ না খনিজ লবণ হৃদ্‌স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার