আদালতে মামলা-আবেদন দায়েরে তামাদির মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ২০:৩০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:৩৪

সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা, আপিলসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সব আবেদন দায়েরে তামাদির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন প্রমুখ।

আদালত সংবিধানে প্রদত্ত ১০৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ আদেশ দেন। আদালত আদেশে বলেন, ‘যেসব ফৌজদারি, দেওয়ানি ও প্রশাসনিক আদালত বা ট্রাইব্যুনালে মামলা-মোকদ্দমা, আবেদন, আপিল, রিভিশনের মেয়াদ গত ২৬ মার্চ তামাদি হয়েছে সেসব মামলা-মোকদ্দমা, আবেদন, আপিল, রিভিশনের মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।’

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গত ৯ মে রাষ্ট্রপতি ভার্চুয়াল আদালত পরিচালনার অর্ডিন্যান্স জারি করেন। ওই অর্ডিন্যান্সের আলোকে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য গত ১০ মে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত এবং অধস্তন আদালতের জন্য পৃথক প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। এরপর ভার্চুয়াল আদালতের বিষয়ে আইন তৈরির পর দেশের আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালিত হতে শুরু করে। তবে গত ৫ আগস্ট থেকে দেশের অধস্তন আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
সর্বাধিক পঠিত
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন