ইপিজেডের সাড়ে ৭ টন বন্ডেড কাপড়সহ কাভার্ড ভ্যান আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ২২:৫০আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:৫৪

ইপিজেডের সাড়ে ৭ টন বন্ডেড কাপড়সহ কাভার্ড ভ্যান আটক

বন্ডে আমদানিকৃত ইপিজেডের শুল্কমুক্ত কাপড় আটক করেছে কুমিল্লা কাস্টমস ও ভ্যাট প্রিভেন্টিভ টিম। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ আগস্ট ঢাকা কুমিল্লা বিশ্বরোড থেকে একটি বড় কাভার্ড ভ্যানভর্তি বিদেশি কাপড় আটক করে। কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্রকৃত ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার উক্ত অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রিভেন্টিভ টিম গঠন করা হয়। এই টিমের অভিযানে ৫০০ রোল বন্ডেড ফেব্রিক্স কাপড় জব্দ করে।

এ প্রসঙ্গে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, 'প্রকৃত কাপড় ব্যবসায়ীদের অভিযোগ, কৌশলে দীর্ঘদিন থেকে সংগঠিত গ্রুপটি বন্ডের আওতায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত ইপিজেডের কাপড় ২০১৮ সালের নিলামের কাগজ দিয়ে বিক্রি করে।'

তিনি আরও বলেন, 'গাড়িতে প্রাপ্ত কাপড়গুলো উক্ত নিলামের কাগজে বর্ণিত কাপড়ের চেয়ে আরও উন্নত মানের। উদ্ধার মালামাল বর্তমানে বিভাগীয় শুল্ক গুদাম, কুমিল্লা দফতরে সংরক্ষিত আছে।' দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর আওতায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
সম্পত্তির বিরোধের জেরে বিচারকের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ
সম্পত্তির বিরোধের জেরে বিচারকের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি