সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অভিযান, আটক ৪৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৩:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৬:২৯

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অভিযানে অনাকাঙ্ক্ষিত অবস্থান করা ৪৩ ক্লার্ক ও বিচারপ্রার্থীকে আটক করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা সোচ্চার হয়ে উঠেছেন। আমরা বারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছিলাম। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে একটি ঝটিকা অভিযান পারিচালিত হয়। এবং প্রাথমিকভাবে সেখান থেকে এই ৪৩ ক্লার্ক ও বিচারপ্রার্থীকে আটক করা হয়।’

এফিডেভিট শাখায় অভিযান এ অভিযানের বিষয়ে তিনি আরও বলেন, ‘৪৩ জনকে আটকের পর বার নেতৃবৃন্দকে খবর পাঠানো হলে বারের সম্পাদকসহ আমরা ঘটনাস্থলে যাই। এরপর জানতে পারি, আটককৃত ব্যক্তিরা অনাকাঙ্ক্ষিতভাবে শাখায় অবস্থান করছিলেন বলে তাদের আটক করা হয়েছে। সেখানে অভিযুক্তদের নাম, ঠিকানা সংগ্রহ শেষে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমরা (বার নেতৃবৃন্দ) বসে আলোচনা করে পরবর্তী কর্মপন্থার বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

/বিআই/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার একটি মানবিক-বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে: শাহে আলম
সরকার একটি মানবিক-বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে: শাহে আলম
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি
লর্ডসে ফিরছেন বাবর
লর্ডসে ফিরছেন বাবর
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’