উন্মুক্ত ওয়ারীতে নেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বালাই

হাসনাত নাঈম
২৭ আগস্ট ২০২০, ২০:৫২আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২০:৫২

ওয়ারী এলাকায় স্বাস্থ্যবিধি না মেনেই পানি নিচ্ছেন কয়েকজন দেশে করোনা সংক্রমণের প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। এর মধ্যে সরকার নানা ব্যবস্থা নিয়েছে এই মহামারি থেকে দেশকে রক্ষা করতে। তারই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছিল রাজধানীর দুটি এলাকা। তার একটি পূর্ব রাজাবাজার, অপরটি ওয়ারী। টানা ২১ দিন লকডাউন থাকার পর গত ২৫ জুলাই উন্মুক্ত করে দেওয়া হয় ওয়ারী। তখন থেকে আবারও স্বাভাবিক চলাচল শুরু হয় এলাকাটিতে।

বুধবার (২৬ আগস্ট) লকডাউন মুক্তের এক মাস পূর্ণ হওয়া এলাকাটি ঘুরে দেখা যায়, অন্য এলাকার মতোই সেখানে মানুষ অবাধে চলাচল করছে। কেউ রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছে, কেউ কেউ দল বেঁধে ফুচকা। দেখে বোঝার উপায় নেই এলাকাটি এক মাস আগেও করোনা সংক্রমণের হার বেশির কারণে লকডাউনে ছিল। সব যেন আগের অবস্থায় ফিরে গেছে।

ওয়ারী এলাকায় কয়েকজনের চলাচল ওয়ারী ঘুরে দেখা যায়, মোড়ে মোড়ে রিকশার জটলা। আড্ডা জমেছে চা দোকানে। কারও কারও মুখে মাস্ক থাকলেও অনেকেরই নেই। অনেককেই বিশুদ্ধ পানি নিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে জটলা করছে। তরুণরা মাস্ক ছাড়াই হাতে হাত রেখে হাঁটাহাঁটি করছে। কোথাও বাড়ির কোণে দাঁড়িয়ে আড্ডা চলছে। সামাজিক দূরত্ব না মেনে পাশাপাশি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন অনেকে। এলাকার খুব কম সংখ্যক মানুষকে দেখা গেছে মাস্ক পরতে। তবে বিষয়টি মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, আমার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও সে কেন্দ্রিক রাস্তা রয়েছে। বাইরের অনেকেও এলাকায় মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করতে পারে।

সামাজিক দূরত্ব না মেনে ফুচকা খাওয়া অবস্থায় কথা হয় এলাকার বাসিন্দা জেসমিন রহমানের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সামাজিক দূরত্ব মানি, স্বাস্থ্যবিধিও মানি। প্রতিবেশীদের সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। এতে খুব একটা সমস্যা হবে না। খাওয়া শেষে আবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেব।

মুখে মাস্ক ছাড়ায় কয়েকজন দাঁড়িয়ে আছে আরেক বাসিন্দা অন্তু হাসান বলেন, একটা বিষয়ে পরিচর্যা না থাকলে যেমন হয় আর কি। এখন এলাকায় অবাধে চলাফেরা চলছে, বাইরের মানুষও প্রবেশ করছে। আমরা যারা ভিতরে আছি তারা অনেকেই চেষ্টা করি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে। তারপরও অনেকে হয়তো বিষয়টি মানছে না।

ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে পিপিই, মাস্ক ও ফেস শিল্ড পরা আজিজুর রহমান নামে একজনকে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, নিজের সুস্থতা, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি সব কিছু নিজেকেই মেনে চলতে হবে। সব সময় যে আপনার জন্য সবাই করবে বিষয়টা এমন না। এগুলো আমি আমার নিজ তাগিদেই ব্যবহার করছি। অনেকে সাধারণ মাস্ক পর্যন্ত পরছেন না। এতে করে সে নিজে আক্রান্ত হচ্ছে এবং অন্যকেও ঝুঁকির মুখে ফেলেছে। নিজের স্বাস্থ্যবিধি নিজ তাগিদেই মেনে চলা উচিত।

ওয়ারী এলাকায় যান চলাচল দীর্ঘ এক মাস পর ওয়ারীর বর্তমান অবস্থা কি জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর সারওয়ার হাসান আলো বাংলা ট্রিবিউনকে বলেন, বাঙালি বীরের জাতি। করোনা-টরোনা আমাদের কাছ থেকে আগেই চলে গেছে। লকডাউন দেওয়াতে ওয়ারীবাসীর জন্য উপকার হয়েছে। না হলে বুঝতেই পারতাম না এলাকায় এত করোনা রোগী আছে। যারা শনাক্ত হয়েছিলেন তারা এখন সুস্থ। নতুন আক্রান্তের সংখ্যাও খুব কম।

কাউন্সিলর আরও বলেন, ওয়ারীতে অনেকগুলা বাণিজ্যিক মার্কেট আছে। যার ফলে অনেক মানুষ এই এলাকায় যাতায়াত করে। ঢাকা-সিলেট রোড থেকে মিটফোর্ড, ইমামগঞ্জ এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন এই এলাকা দিয়ে চলাচল করে। স্থানীয় মানুষ এতটা অসচেতন না। কিন্তু বাইরের মানুষ প্রবেশ করায় এমন অবস্থা দেখছেন। ওয়ারীবাসীর নীরব চিত্র রাতে দেখতে পাবেন। এখানকার স্থায়ী বাসিন্দারা খুব ভালোভাবেই স্বাস্থ্যবিধি মানেন।

 

/এইচএন/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে একমত
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে একমত
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ