বড় দিনের শুভেচ্ছা

রোনাল্ড ক্রুজ
২৫ ডিসেম্বর ২০১৫, ০৯:০৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৩:১১

রোনাল্ড ক্রুজ

পৃথিবীকে আলোর নিশানা দেখাতে বেথলহ্যাম শহরের এক গোশালায় জন্ম নিলো এক দেব শিশু। আজ ২৫শে ডিসেম্বর! কুমারী মরিয়ম মায়ের গর্ভ সার্থক করে ধরণীকে সার্থক করতে জন্ম নিয়েছে যীশু প্রায় দুই হাজার বছর আগে আজকের এই দিনে। যীশুর জন্মের মধ্য দিয়ে পৃথিবীতে শুরু হয়েছে একটি নতুন বছর। শুরু হয়েছে খ্রিষ্টীয় ক্যালেন্ডার!

 হ্যারদ রাজার রাজ্যে পিতা জোয়াকিম আর মাতা এ্যানির কন্যা কুমারী মরিয়ম এর গর্ভধারণ হয়ে ওঠে মূল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু। পিতা-মাতা আতঙ্কিত, কে রক্ষা করবে তাদের কুমারী কন্যা গর্ভবতী মরিয়মকে? সবার ভ্রুকুটি অগ্রাহ্য আর উপেক্ষা করে এগিয়ে এলেন যোসেফ যার বাগদত্তা ছিলেন কুমারী মরিয়ম। কিন্তু কি করে যোসেফ রক্ষা করবেন মরিয়মকে বৈরি সমাজ আর সমাজপতিদের হাত থেকে?

আদমশুমারির জন্য নাজারাথ শহর থেকে ব্যথলহ্যম শহরে যাত্রা পথে যোসেফ-মরিয়ম শুনতে পায় যে, এই সময়ে একজন শিশুর জন্ম হবে যে হ্যারদ রাজার রাজ্য শাসন করবে। এই ভবিষ্যৎ বাণীর বিশ্বাসী হয়ে ক্ষমতালোভী পাপাচারে নিমগ্ন রাজা হ্যারদ রাজ্যময় ঘোষণা দেন। তিনি বলেন, সমস্ত নবজাতককে জন্মের সাথে সাথেই হত্যা করে ফেলা হবে। যোফেফ আর মরিয়ম আতঙ্কিত হয়ে পরে তাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ অমঙ্গল এর ভয়ে। অনাগত সন্তানের জীবন রক্ষার জন্য প্রসববেদনায় কাতর  মরিয়মকে নিয়ে যোসেফ আশ্রয় নিলো অন্যের গোশালায়। খড়ের গাদায় জন্ম নিলো দেব শিশু। জন্ম হলো যীশুর। ধন্য হলো কুমারী মাতা মরিয়ম। ধন্য হলো পিতা যোসেফ। ধন্য হলো এই ধরণী!

পরবর্তীকালে যীশুর অনুসারীরা খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হয় এবং পৃথিবীতে প্রবর্তিত হয় নতুন ধর্ম যার নাম খ্রিষ্টান ধর্ম। পৃথিবীব্যাপী খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ২৫শে ডিসেম্বর  যীশুর জন্মদিন উপলক্ষে জীবনে আনন্দের ধারা যোগ করে জাঁকজমকপূর্ণভাবে পালন করে। এখন আর ২৫শে ডিসেম্বর কেবল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্যেই একমাত্র আনন্দ উৎসব হিসেবে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পরেছে এই উৎসব এই আনন্দ পৃথিবীর কোণায় কোণায় সকল ধর্মাবলম্বীদের মাঝেও।

যীশু এসেছিলেন মুক্তিদাতা হিসেবে। হ্যারদ রাজার সমস্ত অন্যায় অবিশ্বাস থেকে দেশবাসীকে রক্ষা করতে তিনি এসেছিলেন। যীশুখ্রিস্টের জন্মের এই দিনটি বিশ্বের সব অসহায় ও নীপিড়িতদের জন্য  ভালোবাসার দিন হিসেবে স্বীকৃত।

আসুন আমরা যীশুর দেখানো পথ অনুসরণ করে আর্ত-মানবতার পাশে দাঁড়াই। ভেদাভেদ ভুলে শুভেচ্ছা জানাই সবাইকে। শুভ বড়দিন!

লেখক: শিক্ষক, গ্রিনহেরাল্ড স্কুল।

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি