কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে : শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৫, ১৬:০৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৬:১১

NURUL ISLAM NAHID

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার হার শতকরা ১০ ভাগের বেশি। এ হার ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করতে কাজ চালানো হচ্ছে।

শনিবার ‘স্কিলস কম্পিটিশন ২০১৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী একথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদফতরের ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (এসটিইপি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এবার এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘টেকসই উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ’।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা আমাদের ভবিষ্যৎ, কারিগরি শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব। দক্ষ জনবল তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে।’

কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ এখন সন্তোষজনক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুরুর দিকে মেয়েদের অংশগ্রহণ একবারে কম ছিল। আমরা মেয়েদের জন্য ১০ শতাংশ কোটা চালু করি। আর এখন ২০ শতাংশ কোটা দিয়েও সংকুলান হচ্ছে না। যা আমাদের জন্য অনেক বড় অর্জন।’

প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ‘স্কিলস কম্পিটিশন ২০১৪’ সাফল্যের ধারাবাহিকতায় এ বছরের ১৭ অক্টোবর নির্বাচিত পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে ‘স্কিলস কম্পিটিশন ২০১৫’র প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়। নির্বাচিত ২৭৬টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে গত ২১ নভেম্বর ১১টি অঞ্চলে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত ৫০টি প্রকল্প আজকের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় ৫০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো প্রদর্শন করে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে মন্ত্রী আইডিইবির পঞ্চমতলায় এই প্রকল্পের প্রদর্শনীস্থল ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

/এসআইএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী