অনশনে থাকা সেই ঢাবি ছাত্রীর সঙ্গে সংহতি জানালেন যারা

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ০০:০৭আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০০:০৭

অনশনে থাকা সেই ঢাবি ছাত্রীর সঙ্গে সংহতি জানালেন যারা ধর্ষণে সহযোগিতায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরও পাঁচ জনের গ্রেফতারের দাবিতে আমরণ অনশনে বসা সেই ছাত্রীর সঙ্গে গত ২৪ ঘণ্টায় সংহতি জানিয়েছেন কয়েকটি ছাত্র সংগঠন।

শুক্রবার (১০ অক্টোবর) রাত পর্যন্ত অভিযোগকারী ছাত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্বতন্ত্রজোট, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদ। এরআগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আমরণ অনশনে বসে ওই ছাত্রী।

সরেজমিনে দেখা গেছে, ওই ছাত্রীর সঙ্গে কয়েকজন ছাত্রী অবস্থান করছেন। রাত সাড়ে ৮টার দিকে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার তাকে দেখতে আসেন।ওই ছাত্রী বলেন, ‘অনশনের কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু আসামিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন ভাঙবো না। আমার সঙ্গে যা হয়েছে, তা যেন অন্য কারও সঙ্গে না হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো এখনও পরিস্থিতি হয়নি।’

প্রসঙ্গত, ওই ছাত্রী গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা করেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের