অসুস্থ হয়ে পড়েছেন অনশনে থাকা ঢাবির সেই ছাত্রী

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১৪:১৯আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৪:১৯

অনশনে থাকা সেই শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের সাময়িক অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক হাসান আল মামুনসহ আরও চার জনের গ্রেফতারের দাবিতে আমরণ অনশনে বসা সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন৷ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে স্যালাইন দেওয়া হয়৷

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় আমরণ অনশনে বসেন তিনি৷ অসুস্থতার বিষয়টি তিনি নিজেই বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।  ওই ছাত্রীকে হাসপাতালে নেওয়ার কথা বললেও তিনি যেতে রাজি হননি।

ওই ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থবোধ করি৷ তখন বমি হয় আমার৷’

শুক্রবার ওই ছাত্রী বলেন, ‘অনশনের কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছি৷ কথা বলতে কষ্ট হচ্ছে৷ কিন্তু আসামিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন ভাঙবো না৷ আমার সঙ্গে যা হয়েছে, তা যেন অন্য কারও সঙ্গে না হয় সেই জন্যই এই ত্যাগ স্বীকার করছি।’

প্রসঙ্গত, ওই ছাত্রী ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় মামলাটি করেন৷ এরপর ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা করেন তিনি।

মামলার আসামিরা হলেন হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

/এসএইচ/ এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী