নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে সেই শিক্ষার্থীর মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১২:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৫৮

নুরুল-হক-নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাবির অনশনরত সেই শিক্ষার্থী। তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এই শিক্ষার্থী এর আগে নুরুসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শামিম আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন

মামলার এজাহারে বলা হয়েছে, ১২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার সময় নুর তার ফেসবুক আইডি থেকে বাদীকে চরিত্রহীন বলে স্ট্যাটাস দেয়। যা একটি মেয়ের জন্য খুবই অপমানজনক। আসামি ফেসবুক লাইভে এসে এরকম কথা বলায় বাদীর সুনাম নষ্ট ও মানহানি হয়। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)/ক, ২৯(১) ও  ৩১(২) ধারায় অপরাধযোগ্য।

/টিএইচ/ এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি