নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করবে কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১৪:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:১১

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তথ্য জানান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)-এর বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন (ইসি)। দুই-একদিনের মধ্যে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তথ্য জানান। এর আগে সিইসির সভাপতিত্বে ঢাকা-৫ ও ১৮ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘ফরিদপুর নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সংসদ সদস্য নিক্সন সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করবো। হয়তো আজকে বা কালকের মধ্যে থানায় মামলা হয়ে যাবে। আমাদের নির্বাচনবিধি বহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে যথেষ্ট আলামত আছে, সেজন্য মামলা হবে। থানায় তদন্ত করে যেরকম পাবে, সেরকম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনও অনিয়ম থেকে থাকে, সেগুলো নিয়ে আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানাকে (টিএনও) গালিগালাজ করেছেন বলে অভিযাগ উঠেছে। এরকম একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী বলেছেন, সেই কণ্ঠ তার না।

 

/ইএইচএস/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি