বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৭:২৭আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:২৯

বঙ্গবন্ধু ও শেখ হাসিনা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বরখাস্ত) ইনামুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ  আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়,আদালত থেকে দুই দফা সমন পাঠানোর পরও তা কার্যকর না হওয়ায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারির এ আদেশ দিয়েছেন আদালত।

চলতি বছরের  ৪ ফেব্রুয়ারি রাজধানীর সেন্ট্রাল ল কলেজের  ছাত্র এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপ-প্রচার সম্পাদক সৈয়দ রিয়াদ মিয়া আদালতে এ মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ২৬ ফেব্রুয়ারি আসামি ইনামুল হাসানকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার বিবরণীতে বলা হয়, চলতি বছরের ৮ জানুয়ারি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম বাজার মোড়ে স্থানীয় কিছুলোক দুস্থদের জন্য সরকারের দেওয়া বিনামূল্যে ঘর বরাদ্দ, বয়স্ক, বিধবাদের জন্য ভাতার অনিয়মের বিষয়ে চেয়ারম্যান ইনামুল হাসানকে জবাবদিহিতা করতে বললে তিনি  স্থানীয় লোকদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তখন ন্যায় কোথায় ছিল, বঙ্গবন্ধুর আদর্শ কোথায় ছিল? শেখ মুজিবুর রহমান তো পকিস্তান ভাঙছেন, দুই পাকিস্তান এক থাকলে দেশ আরও সুন্দর হতো। বঙ্গবন্ধু্কে নিয়ে লাফালাফির কী আছে? তার (আসামির) বাবা রাজাকার হয়েছে তাতে কী হয়েছে। তোদের শেখ হাসিনা কি তাই বইলা আমার চেয়ারম্যান হওয়া ঠেকাইতে পারছে?’ তার এই বক্তব্য একটি দৈনিক এবং দুইটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। 

জানা গেছে, চেয়ারম্যান ইনামুল হাসান দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি বরখাস্ত হয়েছেন।

 

/টিএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’