রফিক উল হকের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১১:৪০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১১:৪০

ব্যারিস্টার রফিক উল হক

প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের  সমন্বয়ক ও মুখপাত্র  আমির হোসেন আমু বলেন, ব্যারিস্টার রফিক উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।  তিনি  দেশের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক গভীর  শূন্যতা তৈরি হলো।

প্রবীণ প্রবীণ আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ব্যারিস্টার রফিক উল হককে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২০ অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। 

শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আরও পড়ুন: 

ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘তিনি ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের নক্ষত্র’ 

ব্যারিস্টার রফিক উল হক আর নেই

সুশাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক উল হকের অবদান অনস্বীকার্য

/এসটিএস/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ছাড়লো খেলাফত মজলিস
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ছাড়লো খেলাফত মজলিস
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফাইড, লাগবে না টাকা
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফাইড, লাগবে না টাকা
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি