দুর্নীতির অভিযোগে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালককে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ২২:০০আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:১০

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল বেশি মূল্যে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার প্রমাণ পাওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকসহ তিন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযুক্ত চিকিৎসকরা হলেন- হাসপাতাল পরিচালক উত্তম কুমার বড়ুয়া, ডা. সৌমিত্র সরকার ও ডা. রতন দাস গুপ্ত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে ওই চিকিৎসকদের শোকজ করা হয়। তাদের মধ্যে ডা. সৌমিত্র সরকার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডা. রতন দাস গুপ্ত নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

চিঠিতে বলা হয়, ওই তিন চিকিৎসক বিভিন্ন সরঞ্জামের মূল্য যাচাই না করে অতিরিক্ত বাজার দর নির্ধারণ করেছেন। এতে সরকারের ছয় কোটি ৪০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই ওই তিন চিকিৎসককে বিধি মোতাবেক অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ও ৩ (ঘ) বিধি মোতাবেক তাদের কেনও যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না সে বিষয়ে দশ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে অভিযুক্তরা ব্যক্তিগত শুনানি চায় কিনা তাও জানতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের