অবৈধ বৈদ্যুতিক সংযোগে দুর্বল তার, বস্তি পুড়ছে বারবার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ০৩:২৯আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৩:২৯

সাততলা বস্তিতে আগুন রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়েছে প্রায় ৫০ থেকে ৬০টি ঘর। যার অধিকাংশ ছিল বিভিন্ন ধরনের দোকান। স্থানীয়রা বলছে, দোকান থেকে লাগা আগুন পরবর্তীতে বস্তিতে ছড়িয়ে পড়ে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘প্রায় ঘণ্টাখানেক ফায়ার সার্ভিসের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১ টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে তাদের বেগ পেতে হয়। আগুন লাগার পরই আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।’

এবারের আগুনের সূত্রপাত
ফায়ার সার্ভিস সূত্র বলছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি এখনই স্পষ্টভাবে বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে, অবৈধ বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নিম্ন মানের ক্যাবল ব্যবহারের কারণেই বারবার বস্তিতে এমন আগুনের ঘটনা ঘটছে।

বার বার আগুন লাগার কারণ
ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, এর আগে ২০১২, ২০১৫ ও ২০১৬ সালে ডিসেম্বরে এই মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যেক বারই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অবৈধ বৈদ্যুতিক সংযোগের দুর্বল তারের কারণেই এমন ঘটনা ঘটছে। আর সেই ঝুঁকি এখনও রয়ে গেছে। যার ফলে কিছুদিন পর পরই আগুন লাগে। আর একটা পর একটা ঘর লাগানোর থাকার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
ঢাকার দুই ডিসির রদবদল
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
সর্বশেষ খবর
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন