‘ওরা ভোট দিতে দেয়নি আমাকে...’

যশোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:৩২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৬

ভোট দিতে পারেননি শাহবাজ শাহবাজ আহমেদ। বয়স ৪৮-এর মতো। তিনি বুধবার দুপুর দেড়টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে আসেন। সুন্দর চেহারার এই মানুষটির আক্ষেপ, কষ্ট- একটাই, তিনি ভোট দিতে পারলেন না।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি কেন্দ্রে গিয়ে বললাম ভোট দিতে এসেছি। ওরা বললো- আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’
‘আমি ভোট দিতে চাই। কিন্তু ওরা আমাকে ভোট দিতে দেয়নি।’ বলেন তিনি।
যশোর শহরের চোরমারাদিঘির উত্তরপাড়া এলাকার বাসিন্দা শাহবাজ। তার বাবার নাম এরশাদ আলী; ভোটার নম্বর ১৯৭।
দুপুর দেড়টার দিকে তিনি কেন্দ্রে গিয়ে অনেক আকুতি-মিনতি করেও একটা ব্যালট পেপার পাননি। খুব কষ্ট পেয়েছেন বলে সাংবাদিকদের জানালেন তিনি।

একপর্যায়ে তিনি বলেন, ‘আমি ওদের বলেছিলাম, আপনাদের সামনেই আমি নৌকায় ভোট দেবো; শুধু ভোটটা দিতে দেন।’

অগত্যা ভোট না দিয়েই যশোর জিলা স্কুল কেন্দ্র থেকে তিনি ফেরত আসেন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি