পৌর নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২১:৫২

মাহবুব-উল আলম হানিফ উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচন শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনকে নিয়ে যেসব নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়েছে, তা তথ্য নির্ভর নয়। নির্বাচন শেষে বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, সারাদেশে ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রের মধ্যে মাত্র ৬০টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তা খুবই নগণ্য। এগুলো যেকোনও নির্বাচনে হয়। তবে শেষ পর্যন্ত নির্বাচনের থাকায় বিএনপিকে ধন্যবাদ।
১৫৭টি পৌরসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি পুনরায় নির্বাচন দাবি জানানোর জবাবে হানিফ বলেন, বিএনপি আগে থেকেই ধারণা পেয়েছে, এসব পৌরসভায় তাদের প্রার্থীদের নিশ্চিত পরাজয় হবে। তাই আওয়ামী লীগের প্রার্থীদের জয়কে বিতর্কিত করার জন্য কাল্পনিক এই অভিযোগ তুলেছে।
হানিফ আরও বলেন, বিএনপির প্রার্থীরা যেখানে-যেখানে পরাজিত হবেন, সে সব পৌরসভায় প্রার্থীদের রেজাল্ট শিটে স্বাক্ষর না করার জন্য বিএনপির উচ্চপর্যায় থেকে  নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়, নির্বাচন নিয়ে বিএনপি এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে।
/পিএইচসি/এআর/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি