সৈয়দপুরে চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

নীলফামারী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৩

নীলফামারীর সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এগুলো হচ্ছে পৌরসভার ৩নং ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্র মুসলিম উচ্চ বিদ্যালয় ও ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রসুলপুর, ৪নং ওয়ার্ডের নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২নং ওয়ার্ডের আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
এরমধ্যে তিন ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি (রাবার বুলেট) ছুড়েছে।
আজ বুধবার সকাল থেকে ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলার এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক কেন্দ্রের বাইরে হট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বেলা ১টার দিকে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এতে কাউন্সিলর প্রার্থীর ভাই নাল্টু (৩৫) আহত হন। সৈয়দপুরে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩২টি। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন জানান, বর্তমানে ৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি