ভূঞাপুরে ব্যালট পেপার ছিনতাই, পুলিশের ফাঁকা গুলি

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে।

জানা গেছে, পৌর এলাকার ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুপুর পৌনে দুইটার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রা টাঙ্গাইল র্থীর সমর্থকরা জোরপূর্বক বুথে ঢুকে সিলমারা শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে তারা বুথের ভেতর থেকে ৪৪টি ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এসআই আসলাম উদ্দিন বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী তার কিছু সমর্থককে সঙ্গে নিয়ে এসে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় আমি বাধা দিলে আমাকে ধাক্কা মেরে ফেলে তারা বুথে ঢুকে পড়ে ও সিল মারতে থাকে। এ সময় আমার সঙ্গে থাকা ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি করে। গুলি করার শব্দ পেয়ে তারা ৪৪ ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা খানম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ছিনতাই হওয়া ৪৪টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।
/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি