ব্যালট পেপার ছিনতাইয়ের দায়ে কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৬

ব্যালট পেপার ছিনতাইয়ের দায়ে কারাদণ্ড খাগড়াছড়ির মাটিরাঙ্গা পাইলট হাইস্কুল কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত  ব্যক্তির নাম মো. সেলিম (৩৫)। তিনি মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সদস্য।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে সেলিম হঠাৎ করে মাটিরাঙ্গা পাইলট হাইস্কুল কেন্দ্রে প্রবেশ করেন। তিনি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে রক্ষিত ব্যালট পেপার নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি