কুষ্টিয়ায় পুকুর থেকে ১০০টি ব্যালট উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৯:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৯:০৯

কুষ্টিয়ায় পুকুর থেকে ১০০টি ব্যালট উদ্ধার কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। কুমারখালি আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ৩০ মিনিট ভোটগ্রহণ স্থগিত রাখেন প্রিসাইডিং অফিসার।
এদিকে, সংঘর্ষের ঘটনার পর পাশের একটি পুকুর থেকে ১০০টি ব্যালট পেপার সম্বলিত একটি বই উদ্ধার করা হয়। বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে পৌরসভায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমারখালী উপজেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমির আফজাল হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকালে ভোটগ্রহণ চলাকালে কালে তাকে আটক করা হয়।
কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর আফজাল একটি কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি