আখাউড়ায় আ.লীগ প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ২০:২৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২০:৩০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে সবকটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী তাকজিল খলিফা কাজল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তাকজিল খলিফা কাজল বিএনপি দলীয় প্রার্থী মো. মন্তাজ মিয়ার চেয়ে ১১ হাজার ৬৭৬ ভোট বেশি পেয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তাকজিল খলিফা কাজল পেয়েছেন ১৪ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মন্তাজ মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট।

আখাউড়ার নির্বাচিত পৌর মেয়র তাকজিল খলিফা কাজল

বুধবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ পৌরসভায় মোট ভোটকেন্দ্র ১১টি। মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৫০ জন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।

মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের তাকজিল খলিফা কাজল, মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী রেল ইঞ্জিন প্রতীকের সালাউদ্দিন আল হোসাইন চৌধুরী, মোবাইল ফোন প্রতীকের সৈয়দ মশিউর রহমান বাবুল ও নারিকেল গাছ  প্রতীকের সোহেল ভূঁইয়া।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি