জামালপুরে ৬ পৌরসভায় আ. লীগ মেয়র প্রার্থী বিজয়ী

জামালপুর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ০১:৩৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০১:৩৯

জামালপুরের ৬টি পৌরসভাতেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে ।

মেলান্দহ পৌরসভায় আওয়ামী লীগের শফিক জাহেদী রবিন ৯ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজী দিদার পাশা পেয়েছেন ৭৯৬০ ভোট।

ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ ৯ হাজার ৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রেজাউল করিম ঢালী পেয়েছেন ৭ হাজার ৫৪ ভোট।জামালপুর

সরিষাবাড়ী পৌরসভায় ১৮ হাজার ২৪৯ ভোট পেয়ে আওয়ামী লীগের রুকনুজ্জামান বিজয়ী তার নিকটতম বিএনপির ফয়জুল করিম তালুকদার শাহীন পেয়েছেন ৭৬২২ ভোট।

জামালপুর সদর পৌরসভায় ৫৩ হাজার ৯১১ ভোট পেয়ে আওয়ামী লীগের মির্জা সাখাওয়াতুল আলম মনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ১২৬৬০ ভোট।

দেওয়ানগঞ্জ পৌরসভায় ১৬ হাজার ৪২১ ভোট পেয়ে আওয়ামী লীগের শাহনেওয়াজ শাহানশাহ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুন্নবী অপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া মাদারগঞ্জ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জা গোলাম কিবরিয়া কবির মেয়র নির্বাচিত হয়েছেন।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি