সিরাজগঞ্জের ৬ পৌরসভায় নিরঙ্কুশ জয় আ.লীগের

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ০২:০১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০২:০৮

সিরাজগঞ্জের পৌর নির্বাচনের বেসরকারি ফলে সদর, বেলকুচি, উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজিপুর ও শাহজাদপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা নৌকা প্রতীকে বেসরকারিভাবে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান ও জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বেসরকারি ফল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

নব নির্বাচিত মেয়ররা হলেন, সিরাজগঞ্জ সদর পৌরসভায় সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, বেলকুচিতে বেগম আশানুর বিশ্বাস, রায়গঞ্জে আবদুল্লাহ-আল-পাঠান, উল্লাপাড়ায় এস.এম.নজরুল ইসলাম, কাজিপুরে হাজী নিজাম উদ্দিন এবং শাহজাদপুরে হালিমুল হক মিরু।

সিরাজগঞ্জসদর পৌরসভা: ৫২টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী পেয়েছেন ৪০ হাজার ৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম.মোকাদ্দেছ আলী পেয়েছেন ২৪ হাজার ৭শ’ ১৫ ভোট।
বেলকুচি পৌরসভা: ২৫টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আশানুর বিশ্বাস ২৫ হাজার ৬শ’ ৬০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জামাল উদ্দিন ভুইয়া পেয়েছেন ৮ হাজার ১’শ ৭৫ ভোট।
উল্লাপাড়া পৌরসভা: ১৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী এস.এম. নজরুল ইসলাম ১৬ হাজার ৮শ’ ৮ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম. বেলাল হোসেন ৮হাজার ১’শ ৩৭ ভোট পেয়েছেন।
রায়গঞ্জ পৌরসভা: ৯টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল পাঠান পেয়েছেন ৩ হাজার ৮শ’ ২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নুর সাঈদ সরকার পেয়েছেন ৩ হাজার ৭০ ভোট।
কাজিপুর পৌরসভা: ১০টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী হাজী নিজাম উদ্দিন ৭ হাজার ৮শ’ ২৫ ভোট পেয়েছেন। বিএনপি থেকে সদ্য পদত্যাগী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন মাত্র ১শ’ ৭৩ ভোট।
শাহজাদপুর পৌরসভা: শাহজাদপুরের ২৫ কেন্দ্রে ফলে আওয়ামী লীগ প্রার্থী হালিমুল হক মিরু পেয়েছেন ২১ হাজার ৩শ’ ৩০। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৭’শ ৪৩ ভোট।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি