এইচএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৪৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:৪৬

এইচএসসির ফল প্রকাশ (ফাইল ছবি) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। আর সে লক্ষ্যে নম্বর নির্ধারণের পলিসি ও প্রস্তাবনা তৈরি করতে কাজ চলছে। এটি চূড়ান্ত করার পর মন্ত্রণালয়ের নির্দেশে ফল প্রকাশ করবে দেশের শিক্ষা বোর্ডগুলো।
জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন—ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ফলাফল দেওয়া হবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা শিক্ষামন্ত্রীর দেওয়া সময় ঠিক রাখার চেষ্টা করছি। জাতীয় পরামর্শক কমিটি সে লক্ষ্যে কাজ করছে। ডিসেম্বরের শেষ দিনে হলেও ফল প্রকাশ করার চেষ্টা চলছে।’
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে।’
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী, এবতেদায়ি শিক্ষা সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি পরীক্ষা বাতিল করে দুই মন্ত্রণালয়। এরপর ঘোষণা দেওয়া হয়, জেএসসি ও জেডিসি এবং এসএসসি এ দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল তৈরি করা হবে। থাকবে নম্বরপত্র যাতে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের কোনও ক্ষতি না হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে এইচএসসি-সমমান পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষার্থীদের ফলাফল তৈরির সুপারিশের জন্য একটি জাতীয় পরামর্শক কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর নির্ধারণ করা হবে।

/এসএমএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম