বেতাগীতে মেয়র পদে গোলাম কবির বেসরকারিভাবে নির্বাচিত

বরগুনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ২০:২৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২০:২৯

Golam Kabirবরগুনায় দুই পৌরসভার দুটি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। বেতাগী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী এ বি এম গোলাম কবির নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে ৩০ ডিসেম্বর বরগুনা পৌরসভার ৮ কেন্দ্রের ফলাফলে মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ড গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং বেতাগী পৌরসভার স্থগিত হওয়া ২ নং ওয়ার্ডের পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট হয়। বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের এ বি এম গোলাম কবির নৌকামার্কা প্রতীকে ২৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. হুমায়ূন কবির মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬৩৫ ভোট।
স্ব স্ব নির্বাচন কর্মকর্তারা জানান, সকাল থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন ও বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য ৩০ ডিসেম্বর দুটি পৌরসভায় কারচুপির ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ২টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
/জেবি/টিএন/
/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি