কালকিনিতে আ. লীগ প্রার্থী এনায়েত হোসেন বেসরকারিভাবে নির্বাচিত

মাদারীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ২০:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২০:৪৩

Madaripur 12-01-16 (Election Result)  Enayet Hossainমাদারীপুরের কালকিনি পৌরসভায় স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৭১২৮ ভোট পেয়েছেন। আজকের দুটি কেন্দ্রে প্রাপ্ত ভোটে নৌকা ২৬২৭ এবং আগের ১৫টি কেন্দ্রে ছিল ৪৫০১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ পেয়েছেন ৬০৮৮ ভোট। আজকের দুটি কেন্দ্রে তিনি পেয়েছেন ৪২৭ ভোট, আগের ১৫টি কেন্দ্রে পেয়েছিলেন ৫৬৬১ ভোট।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে কালকিনি পৌরসভার কাষ্টগড় ও জোনারনন্দী এই দুটি কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ৮০১টি ও ৫০৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে রাখায় ভোটগ্রহণ স্থগিত হয়।
আজকের নির্বাচনে কেন্দ্র দুটিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাবের ২টি মোবাইল টিম, জেলা পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রের জন্য ৪ জন কর্মকর্তাসহ ১০ জন করে পুলিশ সদস্য এবং উল্লেখযোগ্য সংখ্যক আনসার বাহিনী ছিল। এছাড়াও ডিবির ভারপ্রাপ্ত কর্মর্কতার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টহল দলসহ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ছিল।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য রয়েছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।এমনকি সরাসরি নির্বাচন কমিশন কর্তৃক দুজন বিশেষ পর্যবেক্ষক ছিল বলে জানা যায়।
/টিএন/
/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি