রিয়াদে বাংলাদেশি গৃহকর্মীর আত্মহত্যা

অহিদুল ইসলাম, সৌদি আরব
১২ জানুয়ারি ২০১৬, ২১:৩৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৬:০০

সৌদি আরবের রিয়াদে এক বাংলাদেশি গৃহকর্মীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতের নাম আকলিমা আক্তার (৩৬)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড়ের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) গৃহকর্তার পক্ষ থেকে দূতাবাসে আকলিমার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ চাওয়া হয়। গৃহকর্তা জানিয়েছে গত ২৮ ডিসেম্বর আকলিমার মৃত্যু হয়।

গৃহকর্মী আকলিমা নিহতের স্বামীর নাম বশির আহমেদ। তার বাবার নাম মজিবুর হক, মাতা মাফিয়া খাতুন। তাঁর পাসপোর্ট নম্বর অউ ৪৯৮৭২১০।
বিষয়টি সম্পর্কে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম জানিয়েছেন, রিয়াদের নিশান খুজাইম আল-সাহলী নামের এক ব্যক্তির বাসায় তিনি কাজ করতেন। গৃহকর্তার দাবি আকলিমা আত্মহত্যা করেছে। তার মৃতদেহ বর্তমানে রিয়াদের ‘তাদিক জেনারেল হাসপাতাল মর্গে’ আছে।
শ্রম কাউন্সিলর জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করার জন্য স্থানীয় থানায় পুলিশ রিপোর্ট চাওয়া হয়েছে এবং সৌদি শ্রম-মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।
দূতাবাস সূত্র জানিয়েছে, আকলিমাকে বাংলাদেশের হিমেল এয়ার সার্ভিস রিক্রুইটমেন্টের মাধ্যমে সৌদি আরবের দলিল আল-আলাম রিক্রুইটমেন্ট-এর মাধ্যমে রিয়াদে গৃহকর্মী হিসেবে কাজ করতে এসেছিলেন। বাংলাদেশে আকলিমার আত্মীয়ের যোগাযোগ নম্বর ০১৯২৫৮৩৮০০৪।
এ পর্যন্ত ২০ হাজার নারী গৃহকর্মী সৌদি আরবে পাঠানো হয়েছে। এর মধ্যে আড়াই হাজার দেশে ফেরত গেছেন এবং আরও ৩০-৪০ নারীকর্মী ফেরত পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
/এনএস/টিএন/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি