গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ঢাবির ৩ শিক্ষক

ঢাবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ২১:১০আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২১:১৪

Awardপঞ্চম এশিয়ান গবেষণা ব্যবস্থাপনা এবং কেস কনফারেন্সে ইনটারন্যাশনালাইজিং এশিয়ান বিজনেসের ওপর লেখা গবেষণা প্রবন্ধের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক। কনফারেন্সের গবেষণা প্রবন্ধ বিভাগে ৩টি বেস্ট পেপার অ্যাওয়ার্ডের মধ্যে দুটিই পেয়েছেন তারা।

দুবাইয়ে অনুষ্ঠিত এ কনফারেন্সে বিশ্বের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ৯০টি গবেষণা প্রবন্ধ ও ৭৫টি বিজনেস কেস উপস্থাপিত হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত তিন ঢাবি শিক্ষক হলেন, বিজনেস স্টাডিজ অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক ও যুগ্মভাবে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের লেকচারার সাদিয়া নূর খান ও মায়মুনা আক্তার।

এর মধ্যে ড. মোহাম্মদ তারেক ‘টানেলিং থ্রো রিটেইনিং ডিভাইডেন্টস: এভিডেন্স ফরম লিস্টেট কোম্পানিজ অব বাংলাদেশ’ প্রবন্ধের জন্য প্রথম রানারআপ ও ‘ফ্যাক্টরস ইনফ্লুয়েনসিং অ্যাডাপশন এন্ড ইউজেস অব মোবাইল ব্যাংকিং: বাংলাদেশ এক্সপেরিয়েন্স’ প্রবন্ধের জন্য সাদিয়া নূর খান ও মায়মুনা আক্তার দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি দুবাইয়ে এ আর্ন্তজাতিক কনাফারেন্সটি অনুষ্ঠিত হয়।

/এসআর/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি