জবিতে ভর্তি: বি ও ই ইউনিটের চতুর্থ, ডি ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশ

জবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৬, ১৭:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৭:৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম সেমিস্টারে ভর্তিতে বি ও ই ইউনিটের বিষয়ভিত্তিক চতুর্থ এবং ডি ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ১০৪৪ থেকে ১৪৭৫ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৩২৫ থেকে ৩৯৭ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১৭৪ থেকে ২১৮ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ই ইউনিটের চারুকলা বিভাগে ৫৪ থেকে ৫৫ পর্যন্ত এবং সংগীত বিভাগে ৫১ থেকে ৫৫ পর্যন্ত মেধাক্রমধারীদের ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।
অন্যদিকে, ডি ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ৩১৯ থেকে ৩৫৮ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ২৮২ থেকে ২৮৩ পর্যন্ত এবং ২ (অপেক্ষামান তালিকা থেকে) এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২৭ এবং ২৩ থেকে ৩২ পর্যন্ত (অপেক্ষমান তালিকা থেকে) মেধাক্রমধারীরা ভর্তি হতে পারবে।
বি, ই ও ডি ইউনিটের ভর্তিচ্ছু এই শিক্ষার্থীদের আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
‘বি’ ও ‘ই’ ইউনিটের চতুর্থ মনোনয়ন তালিকা এবং ‘ডি’ ইউনিটের সপ্তম মনোনয়ন তালিকা এবং ষষ্ঠ মাইগ্রেশন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd) -এ পাওয়া যাচ্ছে।

/আরএআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি