সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৬, ১৭:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:৩৯

শিক্ষকদের কর্মবিরতিতে শ্রেণিকক্ষে তালাসরকারের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি কলেজের শিক্ষকরা। বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৬ জানুয়ারি থেকে তিনদিনের কর্মবিরতিতে  যাওয়ার ঘোষণা  দিয়েছিলেন শিক্ষকরা। বুধবার বিকালে শিক্ষাবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর নাসরিন বেগম।
নাসরিন বেগম বলেন, আজ বেলা ১২টার দিকে  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং শিক্ষা মন্ত্রনালয়ের জয়েন্ট সেক্রেটারি মোল্লা জালাল উদ্দিনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের কর্মসূচি স্থগিত রেখেছি। তারা আমাদের বেতন বৈষম্য নিরসন এবং অধ্যাপকদের তৃতীয় গ্রেডে মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসবো। এছাড়া সরকার যে আশ্বাস দিয়েছেন তা বাস্তাবায়ন করার জন্য আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমরা দেখব। এরমধ্যে দাবি-দাওয়া  না মানা হলে আমরা পরবর্তী কর্মসূচিতে যাবো। 
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,প্রজেক্ট অফিসার (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এক্সেস) এমডি আসাদুজ্জামান আসাদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আইকে সেলিম উল্লাহ খন্দকার, সহকারী অধ্যাপাক এসএইচএম ফজলে রাব্বি।
যেসব বিষয়ে শিক্ষকদের আন্দোলন ছিল তা হলো- অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ, বেতন স্কেলের অবনমনের প্রতিবাদ, পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, প্রজাতন্ত্রের অন্যান্য ক্যাডারদের মতো পঞ্চম গ্রেডের সহযোগি অধ্যাপকগণ পদোন্নতিতে অধ্যাপক পদে তৃতীয় গ্রেডে এবং সাস্থ্য ও কারিগরি শিক্ষার মতো শিক্ষা ক্যাডারের সহযোগি অধ্যাপকদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে উন্নতিকরন।
উল্লেখ্য, অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রম অবনমনের প্রতিবাদে অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর নানা কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গত ৪ ও ৫ জানুয়ারি ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। তারা অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইমস্কেল ছাড়াও পদ আপগ্রেডেশন এবং ‘সুপারনিউমারারি পদ’সৃষ্টির মাধ্যমে পদোন্নতির দাবি জানান।
নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের ফলে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে বলে শিক্ষকরা বলন।এরপর গত ২২ জানুয়ারি সমিতির সাধারণ সভায় সব সরকারি কলেজে ২৬ থেকে ২৮ জানুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
/এসআইএস/জেএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি