জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ফের ভর্তি শুরু ৩০ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৬, ১০:১৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১২:০৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম আবার শুরু হচ্ছে ৩০ জানুয়ারি শনিবার।এই ভর্তি কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেধা তালিকায় নাম থাকা যে শিক্ষার্থীরা প্রথমবারে ভর্তি হননি তারা এবার ভর্তির সুযোগ পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইন আবেদন ৩০ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত চলবে।
এতে আরও বলা হয়,যে সব শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তারা হলেন- ক) মেধা তালিকা/ প্রথম রিলিজ স্লিপে স্থান পায়নি খ) মেধা তালিকা/প্রথম রিলিজ স্লিপে স্থান পেয়েও ভর্তি হয়নি গ) ভর্তি বাতিল করেছেন যারা সেসব শিক্ষার্থীরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি