ঢাবিতে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:১১

ঢাবিতে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। তিনজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ও ১৬জন ১ম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থী নিয়ে নতুন এই বিভাগের যাত্রা শুরু হয়েছে।
সোমবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন এই বিভাগের উদ্বোধন করেন।
এসময় উপাচার্য বলেন, ‘প্রযুক্তির দিক থেকে মেকাট্রনিক্স ইজ্ঞিনিয়ারিং বিভাগ একটি সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় এই বিভাগ অন্যতম ভূমিকা পালন করেবে। কিছু সীমাবদ্ধতা থাকলেও এই বিভাগ দ্রুত সম্প্রসারিত করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় বিভাগটির অফিস ও শ্রেণীকক্ষ স্থাপন করা হয়েছে।
উপাচার্যের অফিস সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রথম চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্য থেকে নওয়ারা মাহমুদ ব্রতী ও জুলকারনাঈন তাসিন।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি