জবির ৩১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২৪

জবির ৩১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত ‘যাকাত ও কল্যাণ তহবিল’ থেকে এই বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার (জবিপ) উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এর আগে উপাচার্যের সভাকক্ষে জবির কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত হয় ‘যাকাত ও কল্যাণ তহবিল’।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করলে তাদের মনোবল বৃদ্ধি পাবে। শিক্ষা জীবন শেষে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাকাত ও কল্যাণ তহবিলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. নূর মোহাম্মাদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি