রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু শনিবার

রাজশাহী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৩৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে শনিবার (৬ ফেব্রুয়ারি) থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৬ ফেব্রুয়ারি থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ক্লাসের সময়সূচি নিজ নিজ বিভাগীয় অফিস থেকে জানা যাবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিভাগ ও প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণে বেশ কিছু আসন শূন্য হয়। এসব শূন্য আসন পূরণের জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত ভর্তির মেয়াদ বাড়ানো হয়। এ কারণে ২০ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়।
/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি