জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির সময় বাড়ানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৮

 ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের প্রথম মেধা তালিকায় ভর্তির সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে ওই তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় তারা। ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সময় বৃদ্ধির কারণ উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ‘ইন্টারনেট সার্ভার সমস্যার জন্য আমরা সময়মত ফর্ম ডাউনলোড করতে পারিনি। এ কারণে আমরা পিছিয়ে গেছি। আবার কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতেও অনাকাঙ্ক্ষিত ভুল থেকে যায়। সে কারণে অনেক শিক্ষার্থী এখনও ভর্তি হতে পারেনি। তারা রীতিমতো বিপদে পড়েছে। সে কারণে ভর্তির সময়সীমা বাড়ানো  প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রায় ২ হাজার শিক্ষার্থী রয়েছে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি। সরকারের কাছে আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
এ সময় মানববন্ধনে মহিউদ্দিন রোমান, শামসুন্নাহার লাকী, নাজিম সরকার, আসিফুজ্জামান শিমুলসহ বহু ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসআইএস/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি