প্রতি বছর ঢাবির দুই গবেষককে বৃত্তি দেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫৩

প্রতি বছর ঢাবির দুই গবেষককে বৃত্তি দেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কার্যক্রমের জন্য প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দু’জন পিএইচডি গবেষককে বৃত্তি দেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট।
ঢাবি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর মধ্যে মঙ্গলবার এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাবি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. নুরুন্নবী মৃধা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর পরিচালক (কল্যাণ) মো. আবু তালেব মোল্লা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বলেন, গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের অপ্রকাশিত ঘটনাবলী উদঘাটন করতে হবে। এই সমঝোতা স্মারক এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি