মীর কাসেমের আপিল শুনানি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৯

হাইকোর্ট জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে ফাঁসি থেকে খালাস চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেছেন তার আইনজীবী এসএম শাহজাহান। মঙ্গলবার চুতর্থ দিনের মতো শুনানি শেষে আদালতে আবারও বুধবার পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে মীর কাসেম আলীর পক্ষে এ যুক্তি উপস্থাপন করা হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
যুক্তি উপস্থাপন শেষে মীর কাসেমের আইনজীবী এসএম শাহজাহান বলেন, ‘তিনি (মীর কাসেম) মামলা থেকে খালাস পাবেন এই প্রত্যাশায় আমরা এ পর্যন্ত চারদিন আপিলে মীর কাসেমের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেছি।’ এ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে সোমবার মীর কাসেম আলীর পক্ষে আদালতে ৪, ৬, ৭ ও ৯ নম্বর চার্জের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী এসএম শাহজাহান। এর আগে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম এ মামলায় আইনজীবী হিসেবে গত ১১ ফেব্রুয়ারি কাজ শুরু করলেও সোমবার নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়ে দুইজন আইনজীবী মীর কাসেমের পক্ষে মামলা করবেন বলে আদালতকে অবহিত করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। এ আপিল মামলার সারসংক্ষেপ আগেই দাখিল করেছেন রাষ্ট্র ও আসামিপক্ষ। গত ৬ জানুয়ারি শুনানির দিন ২ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন আপিল বিভাগ। আর ২ ফেব্রুয়ারি আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি