দুই ভাষা সংগ্রামীকে সম্মাননা দেবে ঢাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১১

ভাষা আন্দোলন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ এবং ডা. আহমদ রফিককে সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
ঢাবির ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় জাদুঘর ও সংগ্রহশালা প্রাঙ্গণে তারা ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার সভাপতি অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠান সঞ্চালন করবেন ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন।
/এসআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি