স্যুয়ারেজের তথ্য জানাতে হবে এক মাসের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫১

সুপ্রিম কোর্ট রাজধানীর গুলশান ও তার পার্শ্ববর্তী এলাকার স্যুয়ারেজ কীভাবে নিষ্কাশিত হয়, এ বিষয়ে প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে আদালতে এ রিপোর্ট দাখিল করতে সিটি করপোরেশন ও ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে গুলশান লেকে স্যুয়ারেজ ও বর্জ্য ফেলার ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ বিষয়ে করা এক আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে পূর্ত মন্ত্রণালয়, রাজউক, ওয়াসা, পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দিতে হবে।
মঙ্গলবার এ বিষয়ে জনস্বার্থে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সীমা হায়দার চৌধুরী ও ব্যারিস্টার ওমর সাদাত। বুধবার আদালতে রিট আবেদনের পক্ষে রিটকারীরা শুনানি করেন।
/ইউআই/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি