জাবি নৃবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী শুক্রবার

জাহাঙ্গীরনগর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৫

জাবির নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই ‘অনেক অথচ এক প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নৃবিজ্ঞান বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী মুশফিকুর রহমান।

তিনি আরও জানান, আয়োজন শুরু হবে শুক্রবার সকালে র‌্যালির মধ্য দিয়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলামকে সম্মাননা প্রদান করা হবে। দুপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, পূর্ববর্তী কমিটিকে বিদায় ও নতুন কমিটিকে স্বাগত জানানো।

সন্ধ্যায় মুক্তমঞ্চে থাকছে জলের গান, সিনহা অ্যান্ড ফ্রেন্ডস এবং বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অ্যাপোলো, অর্থ সম্পাদক কাজল আহমেদ লিওন, আয়োজন সমন্বয়ক নাজিব জামান ও নুরুল ইসলাম বিপ্লব।

পুনর্মিলনী সংক্রান্ত যে কোনও তথ্য (০১৭১৩০৬৮৯৫৯) এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে।

/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি