আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার

বাংলাদেশি একাধিক প্রকল্প শর্ট-লিস্টে মনোনীত

শেখ শাহরিয়ার জামান
২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪১

আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার আন্তর্জাতিক মানের প্রকল্পে কাজ করার সক্ষমতা বাংলাদেশের অনেক স্থাপত্য প্রকৌশলীর রয়েছে বলে মনে করেন ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ এর পরিচালক ফারুক দেরাখশানি।
ঢাকা আর্ট সামিটে অংশগ্রহণের জন্য তিনি বাংলাদেশে সফরে এসেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করার যোগ্যতা আছে এবং সেজন্য আমরা একজন বাংলাদেশি স্থাপত্য প্রকৌশলীকে দিয়ে আগা খান একাডেমির নকশা তৈরি করাচ্ছি।’
জানা গেছে, ঢাকায় ২০ একর জায়গার ওপর আন্তর্জাতিক মানের একটি একাডেমি তৈরি করবে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং এর নকশা তৈরির কাজ চলছে। শুধু তাই না, এ বছর আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের জন্য ২০টি শর্ট-লিস্টেড প্রকল্পের মধ্যে একাধিক বাংলাদেশি প্রকল্পকে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে এই প্রতিযোগিতা হবে এবং বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন এক মিলিয়ন ডলার। এর আগে বাংলাদেশি তিনটি প্রকল্প এই পুরস্কার পেয়েছিল।

১৯৮৯ সালে সংসদ ভবন এবং গ্রামীণ ব্যাংক হাউজিং প্রকল্প, ২০০৭ সালে দিনাজপুরে মাটি ও বাঁশ দিয়ে নির্মিত একটি বাড়ি এই পুরস্কার পেয়েছে। এ দুটির স্থাপত্য প্রকৌশলী ছিলেন দুজন অস্ট্রিয়ান ও জার্মান নাগরিক।

ঢাকা আর্ট সামিটের অভিজ্ঞতা সম্পর্কে ফারুক দেরাখশানি বলেন, বেশ কয়েকজন প্রকৌশলী এবারের প্রদর্শনীতে তাদের কাজ প্রদর্শন করেছেন।

মাজহারুল ইসলাম ও বশিরুল হকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে কয়েকটি ভালো স্থাপত্য স্কুল রয়েছে।

জীবনমানের উন্নয়নের জন্য স্থাপত্য কলা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, যে শিশুরা ভালো বাসা, ভালো পরিবেশ এবং সুন্দর ভবনের স্কুলে যায়, তারা অন্যদের তুলনায় ভালো পড়াশোনা করে।

গত চার দশক ধরে এ পেশার সঙ্গে যুক্ত দেরাখশানি বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন গণপূর্ত, ওয়াসা, মিউনিসিপ্যাল করপোরেশন ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয় থাকলে তারা আরও ভালো সেবা দিতে সক্ষম হবেন।

/এপিএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি