পাসপোর্ট দালাল চক্রের ১০ সদস্যের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৭

পাসপোর্ট দালাল চক্রের ১০ সদস্যের কারাদণ্ড রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১০ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরের দিকে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটকের পর সাজা প্রদান করা হয়। এরা হলেন কিবরিয়া সাজু, আবদুল করিম, রুবেল হোসেন, নুর হোসেন, আলম, আওলাদ, ওয়াহিদ হোসেন, খোকন, মানিক ও মাইন উদ্দিন।
র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মুশফিকুল হক জানান, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পাসপোর্ট দালাল চক্রের ১০ সদস্যকে আটক করা হয়। পরে তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
র‌্যাব সূত্র জানিয়েছে, পাসপোর্ট দালাল চক্র পাসপোর্ট অফিসের সামনে এবং পাশে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের টার্গেট করে। তারা পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ২ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়াই খুব দ্রুত পাসপোর্ট তৈরির জন্য প্রলুব্ধ ও বিরক্ত করছিল।
র‌্যাব আরও জানায়, দালাল চক্রের সদস্যরা অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এছাড়া কখনো কখনো অনেক হয়রানির পরও পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল। দালাল চক্রের উপদ্রব থেকে বাঁচার জন্য পাসপোর্ট অধিদপ্তর সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু এরপরও দালাল চক্রের সদস্যরা তাদের কার্যক্রম অব্যাহত রাখে।
/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি