সন্ত্রাসবাদ দমনে পুলিশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০১

মার্শা বার্নিকাট সন্ত্রাসবাদ দমনে ইন্টেলিজেন্স, প্রযুক্তি, প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে একসাথে কাজ করবে বাংলাদেশ পুলিশ এবং যুক্তরাষ্ট্র।
সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সাথে মার্কিন রাষ্ট্রদূত মার্শা এস. বি. বার্নিক্যাট সৌজন্য সাক্ষাতে উভয়ে এই মত পোষণ করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রশংসা করে তার দেশে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার সুফল তুলে ধরেন।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি হত্যাসহ কয়েকটি ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও পুলিশের সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক।
সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে ‘সোয়াত’ এবং বোমা নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে উল্লেখ করে ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বার্ণিক্যাট।
দুদেশের পুলিশ পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানি লন্ডারিং সমস্যা মোকাবিলা করতে পারে বলেও মত মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মো. মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর আন্দ্রেয়া ব্রুলেট রডরিগাজ প্রমুখ।
/এআরআর/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি