নারিন্দায় র‌্যাবের গুলিতে ডাকাত আহত, আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩০

প্রতীকী রাজধানীর নারিন্দায় ডাকাতদের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাবের গুলিতে এক ডাকাত আহত হয়েছেন। আটক করা হয়েছে ছয় ডাকাতকে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় এই ঘটনা ঘটে। আটকরা হলেন- মো. রুবেল (২৫), মো. আলম ( ৫০), মস্ত মুন্সি (৫৩), ওয়াজেদ হাওলাদার (৫০), কাওসার (২৪) ও মো. অনিক।
মঙ্গলবার বিকালে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ৫৪/২ শাহ সাহেব লেন নারিন্দা মুক্তিযোদ্ধা লেখক সাংবাদিক কলামিস্ট এম আব্দুল আজিজের বাসার পিছনে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল। র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর সৈয়দ সালাহ্ উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গেন্ডারিয়া সাহেব লেনের কাছে পৌঁছলে ডাকাতদলটি র‌্যাবের উপস্থিতি টের পায়। র‌্যাবের পক্ষ থেকে ডাকাতদলকে চ্যালেঞ্জ করলে তারা অতর্কিত গুলিবর্ষণ করে। অত্যন্ত ঘনবসতি এলাকা হওয়ার কারণে সাধারণ মানুষের জানমালের কথা চিন্তা করে র‌্যাবও সতর্কতার সাথে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে আনুমানিক সাত মিনিট গুলি বিনিময় হয়।
অধিনায়ক জানান, গুলি বিনিময়কালে ডাকাত সর্দার মো. রুবেল (২৫) গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রুবেলের অবস্থা আশংকামুক্ত। এছাড়া এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ডাকাতদলের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হচ্ছিলেন। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি ডাকাতিতে অংশ নিয়েছেন।

মহিউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, ২২টি গুলির খোসাসহ ডাকাতি কাজে ব্যবহারের জন্য দেশে তৈরি অন্যান্য অস্ত্র ও সরঞ্জামা উদ্ধার করা হয়।

/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি