শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০৮

আত্মহত্যার প্রতীকী ছবি রাজধানীর শ্যামপুর হাইস্কুল রোড এলাকায় জাবেদ (২২) নামে এক যুবক গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যার পর বাসার ছাদের রডের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের সহকর্মী আলামিন জানান, সন্ধ্যার পর জাবেদকে নিজ বাসায় রডের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাবেদ ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং পাশের একটি কারখানায় কাজ করতেন। তার পরিচয় সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানা যায়নি।
এ বিষয়ে ঢামেকের ক্যাম্প ইন্সপেক্টর মোজ্জামেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
/এসএনএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি