এটিএম কার্ড জালিয়াতি

পিওটরসহ ৪ জন ফের ৫ দিন করে রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৩

পিওটরসহ গ্রেফতার চার আসামী
এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় বিদেশি নাগরিক পিওটর সিজোফেন মাজুরেকসহ চার আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই )সোহরাব আসামিদের আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড আবেদন করেন।

পিওটর ছাড়া গ্রেফতার অপর ৩ আসামী হলেন ব্যাংক কর্মকর্তা-মোরশেদ আলম মাসুদ,রেজাউল করিম ও রিয়াজ আহমেদ।

অভিযোগ থেকে জানা যায়,এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে
তথ্য সংগ্রহ গ্রাহকের কোটি কোটি টাকা তুলে নিয়েছেন তারা।

গত ২২ ফেব্রুয়ারি এই জালিয়াতির ঘটনার অন্যতম আসামী পিওটর সিজোফেন মাজুরেককে তার গুলশানের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতার করা হয় তিন ব্যাংক কর্মকর্তাকে।

২৩ আগস্ট তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেই রিমান্ডের মেয়াদ শেষ হবার পর আজ  তাদের আদালতে হাজির করে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো।

টিএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি